• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৭:৪২ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটের দুই অপহরণকারী চট্টগ্রাম থেকে গ্রেফতার

২৬ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১০:১৯

লালমনিরহাটের দুই অপহরণকারী চট্টগ্রাম থেকে গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে অপহরণ মামলার প্রধান আসামি মো. মোস্তফা কামাল (২৩) ও তার সহযোগী আবু সামাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

Ad

২৪ এপ্রিল বুধবার ভোর রাতে চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে র‍্যাবের একটি দল তাদের গ্রেফতার করে। প্রধান আসামি মোস্তফা কামাল জেলার আদিতমারী উপজেলার নামুরি দোলাপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে এবং অপর আসামি আবু সামা কালীগঞ্জ উপজেলার বানিনগর এলাকার মোজাহার আলীর ছেলে।

Ad
Ad

বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আফসার। তিনি জানান, আসামি গাড়িচালক মো. মোস্তফা কামাল তার মালিকের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে ভুক্তভোগী তার পরিবারকে জানায়। পরে তাকে চাকুরিচ্যুত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ভুক্তভোগীকে অপহরণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মমিনুর ইসলাম বাদী হয়ে ২৩ এপ্রিল লালমনিরহাটের কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, র‍্যাব গ্রেফতারের পর আসামিদের কালীগঞ্জ থানা পুলিশের হাতে হস্তান্তর করলে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




Follow Us