• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে চোরাই গাড়িসহ গ্রেফতার ১

২৫ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫৭:৩৪

মৌলভীবাজারে চোরাই গাড়িসহ গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিশেষ অভিযানে একটি চোরাই প্রাইভেট কারসহ আল আমিন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৪ এপ্রিল বুধবার ভোরে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন পশ্চিম সিংহগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

Ad
Ad

পরবর্তীতে আল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন সুজাতপুর বাজারের পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড় থেকে চোরাই প্রাইভেটকার জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকালে মৌলভীবাজার সদর থানাধীন কনকপুর ইউনিয়নের শাহ বন্দর পতন এলাকা থেকে জনৈক সাজ্জাদুর রহমানের মালিকানাধীন আনুমানিক ২২ লক্ষ টাকা মূল্যের একটি প্রাইভেট কার চুরি হয়। থানায় তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, ‘মামলা রুজুর পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার এবং গাড়ি উদ্ধারে সক্ষম হয় পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us