• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:০২

ধামরাইয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: প্রখর রোদ ও গরমে অতিষ্ঠ হয়ে এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় ঢাকার ধামরাই উপজেলায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেছেন এলাকাবাসী।

Ad

২৪ এপ্রিল বুধবার সকালে ধামরাই শরিফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

Ad
Ad

নামাজের আগে নিয়মকানুন জানিয়ে দেন শরিফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

নামাজ পরতে আসা স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, গরমে হাঁসফাঁস অবস্থা। কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছেই। এ জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি চেয়েছি। যেকোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি। এ নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি।

প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমীন সরকার বলেন, সারাদেশের মতো ধামরাইয়ে তীব্র তাপদাহ ও গরমের অতিষ্ঠ জনজীবন। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাচ্ছে, গবাদিপশু কষ্ট পাচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতেই ধামরাইয়ের কয়েকটি গ্রামের বাসিন্দা একত্রিত হয়ে ধর্মীয় নীতি অনুযায়ী দুই রাকাত নামাজ আদায় (ইসতিসকার নামাজ) করে বৃষ্টি ও পানির জন্য দোয়া করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us