• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৪:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাঘাইছড়িতে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

২২ এপ্রিল ২০২৪ সকাল ০৮:১৩:১৩

বাঘাইছড়িতে উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি: উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অলিভ চাকমা নামের এক জনপ্রতিনিধি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অলিভ চাকমা।

Ad

২১ এপ্রিল রোববার বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসকের নিকট এই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা নিজেই মুঠোফোনে প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে অলিভ চাকমা চাকমা জানান, একটা পদে থেকে আরেকটা পদে নির্বাচন করা যায় না৷ আমি তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ২১ এপ্রিল ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের চলমান পদ থেকে পদত্যাগ করার জন্য পদত্যাগ পত্র জমা দিয়েছি।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার অলিভ চাকমার পদত্যাগপত্র প্রাপ্তির তথ্য নিশ্চিত করেছেন।  

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু ও নানিয়াচর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us