• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৭:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ৫ হাজার টাকায় স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী

২০ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৬:২৪

কুমিল্লায় ৫ হাজার টাকায় স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বরুড়ায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলে দিয়েছেন আবুল খায়ের নামের এক স্বামী। পরে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে তিন জন। গত ১৭ এপ্রিল বুধবার জেলার বরুড়া উপজেলার শাকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

Ad

১৯ এপ্রিল শুক্রবার এঘটনায় ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ জানালে ৩ জনকে আটক করে বরুড়া থানা পুলিশ। তারা হলেন- বরুড়া উপজেলার শাকপুর এলাকার মাদক কারবারি নূরু, মনির এবং মাহিন।

Ad
Ad

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শাকপুর এলাকার তাজুল ইসলামের ছেলে আবুল খায়ের একজন মাদকাসক্ত। ১৭ এপ্রিল বুধবার মাদক সেবনের টাকা না থাকায় একই এলাকার মাদক কারবারি নূরু, মনির ও মাহিনের কাছে মাত্র ৫ হাজার টাকায় বন্ধক রেখে মাদকের টাকা জোগাড় করেন স্বামী আবুল খায়ের। পরে বন্ধক নিয়ে ওই নারীকে ফসলি জমির গভীর নলকূপের ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নূরু, মনির ও মাহিন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী তার পরিবারের লোকজন নিয়ে বরুড়া থানায় এসে অভিযোগ জানালে পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে তিন জনকে আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



Follow Us