• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

উপজেলা পরিষদ নির্বাচন: ক্ষেতলালে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন জমা

১৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৯:৫৩

উপজেলা পরিষদ নির্বাচন: ক্ষেতলালে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন জমা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৫ এপ্রিল সোমবার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

Ad

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থী হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার, নাজ্জাসী ইসলাম ও আসলাম হোসেন।

Ad
Ad

এদের মধ্যে তিনজন প্রার্থী আওয়ামী লীগ দলীয় পদবি থাকলেও অন্য দুইজনের কোনো দলীয় পদবি নেই। নতুন মুখ চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী ইসলাম জানিয়েছেন, তার বাবা আবদুল হাকিম চৌধুরী ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের রাজনীতির সঙ্গে সংযুক্ত। সেইসূত্রে তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। অপরদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়ার ছেলে। এ নির্বাচনে বাবা-ছেলে দুইজনেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়াও এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন, মতলুব হোসেন, সাজ্জিদ মন্ডল ও এস এম তুহিন। তবে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবুকে এবার নির্বাচনে মনোনয়ন তুলতে দেখা যায়নি।

এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুরুনন্নাহার গুন্নাহ, রহিমা আক্তার, আফিয়া খাতুন, খোতেজা বেগম, সামিমা আখতার ও নুরবানু খাতুন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গত ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোটগ্রহণ হবে ৮ মে।

ক্ষেতলাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ১০ জন। পুরুষ ভোটার ৪৬ হাজার ৬৮৬ জন, নারী ভোটার ৪৭ হাজার ৩২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us