• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৫:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৩ এপ্রিল ২০২৪ সকাল ০৮:১৪:৪৪

ঝিকরগাছায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।   

Ad

১২ এপ্রিল শুক্রবার শংকরপুর ইউনিয়নে খাটবাড়িয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পরে এর মাধ্যমে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ২ শতাধিক নারী ও পুরুষ। এতে হৃদরোগ, ডেন্টিস্ট, গাইনি, ডায়াবেটিস, অর্থপেডিক্স, নাক-কান-গলা, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ১৫ চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়া ক্যাম্পে বিনামুল্যে ওষুধ সরবরাহ, ব্লাড পেশার নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  

মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।

যারা স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত, তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা আজকের তরুণসমাজ করছে তাতে আমরা অনুপ্রাণিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, সমাজ সেবক হাফিজুর রহমান, সাংবাদিক ইমরান রশিদ, সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কবিরুজামান মিঠু প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us