• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৪১ (09-May-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ঈদুল ফিতরের ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত

১১ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:০৭:৫৮

জয়পুরহাটে ঈদুল ফিতরের ৪ শতাধিক জামাত অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ছোট-বড় মিলে প্রায় ৪ শতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য ঈদগাহ মাঠ ও মসজিদে সকাল থেকে বেলা এগারোটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জেলায় প্রধান জামাতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

Ad

নামাজ শেষে মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us