• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৮:৫১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

মুকসুদপুরে ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০৬:৫৪

মুকসুদপুরে ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলুর বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারী-পুরুষেরা।

৩ এপ্রিল বুধবার দুপুরে জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের সামনের সড়কে দাঁড়িয়ে শত শত সুবিধাভোগী নারী ও পুরুষ একে অপরের হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Ad
Ad

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পিঞ্জিরা বেগম। বিলকিস বেগমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিউটি বেগমসহ অনেকে।

Ad

এ সময় বক্তারা বলেন, ইউএনও এস এম ইমাম রাজী টুলু গরিব ও অসহায়দের প্রতি খুবই আন্তরিক। তিনি চলে গেলে আমরা খুবই অসহায় হয়ে পড়বো। তাছাড়া আমাদের নামে বরাদ্দকৃত নির্মাণাধীন ঘরগুলো বেহাত হওয়ারও সংখ্যা রয়েছে। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের মাধ্যমে এই ইউএনও’র বদলির আদেশ দ্রুত প্রত্যাহার চাইছি।

দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা। মানববন্ধনে জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শত শত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us