• ঢাকা
  • |
  • বুধবার ২২শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:৪৩:০৪ (06-May-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ইফতার সামগ্রী পেল শতাধিক দুস্থ পরিবার

১৬ মার্চ ২০২৪ দুপুর ০২:১৬:০৯

রাঙ্গুনিয়ায় ইফতার সামগ্রী পেল শতাধিক দুস্থ পরিবার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সামাজিক ও ক্রীড়া সংগঠন ইছাখালি টাইগার ক্লাবের আয়োজনে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ মার্চ শনিবার উপজেলা সদরের ইছাখালির একটি কমিউনিটি সেন্টারে এসব বিতরণ করা হয়। আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য মো. কামরুল ইসলাম চৌধুরী।

Ad
Ad

এতে সভাপতিত্ব করেন ইছাখালি টাইগার ক্লাবের সভাপতি মো. ফাহিম এবং সাধারণ সম্পাদক মো. আল মাহমুদ সেজান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

Ad

বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সহ-সভাপতি খোরশেদ আলম, রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহী মো. ইলিয়াছ, আমার রাঙ্গুনিয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঋত্বিক চৌধুরী প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন
চোখের সুস্থতায় যেসব খাবার খাবেন
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫

৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩১:২৩

১২ জেলায় নতুন পুলিশ সুপার
১২ জেলায় নতুন পুলিশ সুপার
৫ মে ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৫২






Follow Us