• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১১:১৭ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

সরকারি গুদামে মজুত আছে ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য

২০ জুন ২০২৬ সকাল ১১:৩০:৩৬

সরকারি গুদামে মজুত আছে ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য

অনলাইন ডেস্ক: দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৭ জুন ২০২৬ তারিখের তথ্য অনুযায়ী, ফ্লোটিং (ভাসমান) মজুতসহ দেশে মোট সরকারি খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।

খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সরকারি গুদামগুলোতে প্রধান খাদ্যশস্য হিসেবে চালের মজুত রয়েছে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন। গমের মজুত ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুত ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন। ফ্লোটিং বা ভাসমান মজুত বাদে মোট মজুত দাঁড়ায় ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক টন। এর সঙ্গে গমের ২০ হাজার ৪৩২ মেট্রিক টন এবং চালের ১ হাজার ৯৬২ মেট্রিক টনের ভাসমান মজুত যোগ হয়ে মোট মজুত ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে পৌঁছায়।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, ধানকে চালের সমতুল্যে রূপান্তর (১০০:৬৫ অনুপাত) করে মোট মজুত হিসাব করা হয়।

চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে অভ্যন্তরীণ উৎস থেকে বোরো সংগ্রহ অভিযানও চলমান রয়েছে। ১৭ জুন পর্যন্ত মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধান, সিদ্ধ চাল, আতপ চাল এবং গম।

এ ছাড়া ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে চাল আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন এবং গম ১২ লাখ ৬৬ হাজার ৫৭ টন।

সরকারি ব্যবস্থাপনায় (জিটুজি ও আন্তর্জাতিক টেন্ডার) ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন এবং বেসরকারি খাতে বাণিজ্যিকভাবে ৭৩ লাখ ১৬ হাজার ৫৩ টন খাদ্যশস্য আমদানি হয়েছে।

কর্তৃপক্ষের মতে, বর্তমান মজুত দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সক্ষম এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনকে নিরাপদ মজুত হিসেবে ধরা হয়, সে তুলনায় বর্তমান মজুত অনেক বেশি।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জামাল হোসেন বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলমান রয়েছে এবং মজুত পরিস্থিতি সন্তোষজনক।

খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানিয়েছেন, চলমান বোরো সংগ্রহ অভিযান শেষ হলে এবং আমদানি অব্যাহত থাকলে আগামী দিনে মজুত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us