• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ির গলাকাটা মরদেহ উদ্ধার

১৪ মার্চ ২০২৪ বিকাল ০৪:২৭:০১

গাইবান্ধায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ির গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২২) নামে এক নিখোঁজ বিকাশ ব্যবসায়ির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান ঘাট সংলগ্ন এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

আব্দুল আউয়াল সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল বুধবার সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে তার আর খোঁজ পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠের হাট শ্মশান ঘাট সংলগ্ন একটি ধান ক্ষেতে গলাকাটা অবস্থায় আব্দুল আউয়ালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে পুলিশ আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম  বলেন, আব্দুল আউয়াল নামে এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us