• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫০:১৪ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

১৩ মার্চ ২০২৪ রাত ০৮:২১:৩৪

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক: ঝিনাইদহে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল ইসলামকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

১২ মার্চ মঙ্গলবার ঝিনাইদহ সদর থানাধীন পরানপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুল আন্তঃজেলা মাদক কারবারি। সে একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘ একযুগ ধরে পলাতক।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম. জে. সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কামরুলকে গ্রেফতার করেছে র‌্যাব। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ২০০৯ সালের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি সোহেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬








Follow Us