• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে মাদক পাচার, আটক ২

১২ মার্চ ২০২৪ রাত ০৮:৪৬:৩৭

গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে মাদক পাচার, আটক ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর বিশেষ কায়দায় রাখা ৩৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

Ad

আটকরা হলো, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল মিয়ার ছেলে রুবেল হোসেন ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল লেবু (২৫)।

Ad
Ad

১২ মার্চ মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জের হিরকমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সেইসাথে মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us