• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বড় ভাইয়ের কুড়িয়ে পাওয়া পিস্তলের গুলিতে ছোট ভাই নিহত

১২ মার্চ ২০২৪ দুপুর ০১:০৬:৩৩

বড় ভাইয়ের কুড়িয়ে পাওয়া পিস্তলের গুলিতে ছোট ভাই নিহত

পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের কুড়িয়ে পাওয়া পিস্তলের গুলিতে আপন ছোট ভাই সাব্বির হোসেন (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় বড় ভাই মো. সজিব হোসেন (২১) কে ১১ মার্চ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে আটক করেছে থানা পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রান্না ঘরে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

Ad

আটক মো. সজিব হোসেন উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাসিন্দা মো. বাবুল সরদারের বড় ছেলে। তিনি বাউফল নবারুন সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, ১০ মার্চ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সজিব একটি পুরানো জং ধরা কুড়িয়ে পাওয়া পিস্তল নিয়ে নাড়াচাড়া করছিলেন। এ সময় হঠাৎ ট্রিগারে চাপ পড়ে একটি গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের উপরে গিয়ে বিদ্ধ হয়। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, সাব্বরিকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার কপালের বাম চোখের উপরে একটি ছিদ্র দিয়ে রক্ত বের হতে দেখি। তখন রোগীর অবস্থা আশংকাজনক ছিলো। ওই সময় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

নাম প্রকাশ না করার শর্তে নিহত সাব্বিরের এক স্বজন বলেন, ‘ওই দিন বিকালের দিকে সাব্বিরকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসাপাতালে রেফার করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান।’

এ ব্যাপারে সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি আমি জেনেছি। খুবই বেদনাদায়ক। আমি চাই প্রকৃত ঘটনা বের হয়ে আসুক। সজিব কোথা থেকে কীভাবে এ অস্ত্র পেলো তাও পুলিশ খতিয়ে দেখবে বলে আশা করছি।”

এ ব্যাপারে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে সাংবাদিকদের ব্রিফ করা হবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us