• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪৯:৫৫ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পুলিশের অভিযানে গ্রেফতার ৫

৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৮:৫০

নওগাঁয় পুলিশের অভিযানে গ্রেফতার ৫

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

৫ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- শ্রীরামপুর গ্রামের কেরামত মন্ডলের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াজেদ আলী বাবু, হাটোইর গ্রামের মুসলিম আলীর ছেলে মোশারফ, একই গ্রামের মহিম মোল্লার ছেলে মুসলেম আলী, ফেটগ্রামের আজিম উদ্দিনের ছেলে মাসুম এবং মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার লালচাঁদের ছেলে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি ইয়াসিন আরাফাত।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬








Follow Us