• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০৯:৩২:৫৮ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান

৫ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৪১

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ৩টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Ad

৫ মার্চ মঙ্গলবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

এ সময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে স্কাই ভবন-১, স্কাই ভবন-২ ও টি টাওয়ারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই আমরা ওই সব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এছাড়া বাড়ির নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

তিনি বলেন, এসব বাড়ির মালিকরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় রাজউকের অথারাইজ অফিসার মো. সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১

১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
১২ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৮

মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
মণিরামপুরে বিএনপির পাঁচ ইউনিট কমিটি বিলুপ্ত
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৩৭


Follow Us