• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩২:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

৩ মার্চ ২০২৪ রাত ০৯:২১:০৪

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবুল হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ৩ মার্চ রোববার সকাল ১১টার দিকে উপজেলার হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত পুলিশ সদস্য জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোণা শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা হয়েছিলেন ওই পুলিশ সদস্য আবুল হোসেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মৃত্যু বরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us