• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩০:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩

৩ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫:৫৮

হবিগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ২ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। ৩ মার্চ রোববার দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন, কিশোরগঞ্জ থানা মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০) ও চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।

তিনি জানান, সিএনজি অটোরিকশাযোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ সময় আহত হন ৩ জন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টা পর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us