• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩১:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে এমপি চুমকিকে সংবর্ধনা

৩ মার্চ ২০২৪ দুপুর ০২:৩১:২৭

কালীগঞ্জে এমপি চুমকিকে সংবর্ধনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মেহের আফরোজ চুমকি ৫ম বারের মতো সংসদ সদস্য হওয়ায় সংবর্ধনা জানান উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Ad

২ মার্চ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতৃকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।  

Ad
Ad

পরে অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বক্তব্যে নির্বাচনে পরাজয়ের কথা স্বীকার করে বলেন, আমাদের কিছু ভুলের কারণে আমরা হেরেছি। তাই বলে বসে থাকলে কাজ হবে না, প্রতিটি ইউনিয়নে মিটিং করে ভুল সংশোধন করবেন। স্থানীয়ভাবে আওয়ামী লীগকে, সংগঠনকে শক্তিশালী করতে হবে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাড মাকসুদুল আলম, বাহদুশাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমদসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্রের কাছে আমাদের প্রিয় নেত্রী হেরে গেছেন। আমাদের নেতাকর্মী-সমর্থকদের নানাভাবে ভয়ভীতি হুমকি দেয়া হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us