• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের উদ্বোধন

২৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৫২:৪৯

নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা এলাকায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি।

Ad

এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি রোববার সকালে লোহাগড়া শহরের দাসেরডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়ার কৃতি সন্তান, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হক।

Ad
Ad

জানা যায়, লোহাগড়া শহরতলীর দাসেরডাঙ্গা এলাকায় ১ একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে।

জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা ও জাপানের টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হক জানিয়েছেন, জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজটি প্রতিষ্ঠিত হবে।
             
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি। এছাড়া বক্তব্য দেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু,  নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানা, কাউন্সিলর ফারুক হোসেন প্রমুখ। মতবিনিময় শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি বলেন, দীর্ঘদিন ধরে জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশাবাদী। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এখানে জাপানি ও ইংরেজি ভাষা শেখানো হবে। পড়া শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us