• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫১:০০ (09-May-2026)
  • - ৩৩° সে:

বেনাপোলে ফেন্সিডিল-হেরোইন-গাঁজাসহ আটক ৩

২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:০৪:২৩

বেনাপোলে ফেন্সিডিল-হেরোইন-গাঁজাসহ আটক ৩

যশোর ব্যুরো: যশোরের বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার ৩ আসামিকে আটক করেছে থানা পুলিশ।

আটক আসামিরা হলো, শার্শা থানার কুল পালা গ্রামের মোশারফ হোসেনের ছেলে জাফির হোসেন (৩৩), অগ্রভুলোট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আল- মামুন (২৫) ও বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত হামিদ মুন্সির ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।

Ad
Ad

২৩ ফেব্রয়ারি শুক্রবার বেনাপোল পোর্টথানার পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানার ৩নং ঘিবা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাজাঁসহ ১ জন, ৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন ও বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামস্থ বেলতলার মোড় হইতে ৫০ পুরিয়া হেরোইনসহ ৩ জন গ্রেফতার করা হয়।

Ad

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭




Follow Us