• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নদীতে নেমে নিখোঁজ, ৩ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

১৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২২:২৮

নদীতে নেমে নিখোঁজ, ৩ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার হিজলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পরে মাদরাসা ছাত্র হাফেজ সাব্বির হোসেন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৭ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার বড়জালিয়া গ্রামের একটি ইটভাটার পাশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

Ad
Ad

পরবর্তীতে ময়নাতদন্তের পর সাব্বিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লেখাপড়ার পাশপাশি হাফেজ সাব্বির হোসেন ঢাকার মোহাম্মদ বায়তুল আমান মাদরাসায় শিক্ষকতা করতেন। সে  ঢাকা হাজারীবাগ এলাকার বাসিন্দা মোঃ মাহতাব হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের পরিদর্শক মো: তরিকুল ইসলাম।

তিনি জানান, বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির। বুধবার দুপুরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে নদীতে ডুবে তিনি নিখোঁজ হন।

তিনি আরও জানান, সাব্বিরের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা চরহোগলা গ্রামে। তবে তিনি ছোটবেলা থেকে ঢাকায় হাজারীবাগ এলাকায় বসবাস করতেন। তিনি যে মাদরাসায় পড়াশোনা করতেন, একই সাথে সেই মাদরাসায় শিক্ষকতাও করতেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us