• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন, আটক ২

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:০৭:৩৫

ডিমলায় জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন, আটক ২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে ফজিবর রহমান (৫৩) নামে মামা নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

Ad

১৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার বালাপাড়া ডাঙ্গার হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজিবর রহমান ওই গ্রামের মৃত মখিমদ্দীন আলীর ছেলে।

Ad
Ad

পুলিশ ও এলাকাবাসী জানায়, মৃত মখিমদ্দীনের ছেলে ফজিবর রহমানের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাগ্নের সাথে বিরোধ চলছিল। দুপুরে এই জমি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ভাগ্নে ক্ষিপ্ত হয়ে মামাকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ফজিবর রহমানকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us