• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে ১০৬ বোতল বিদেশি মদসহ যুবক আটক

১৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫১:৫৯

শেরপুরে ১০৬ বোতল বিদেশি মদসহ যুবক আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক যুবককে ভারতীয় ১০৬ বোতল মদসহ আটক করেছে পুলিশ।

Ad

১৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ad
Ad

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। 
আটক হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, আটক হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us