• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গোবিন্দগঞ্জে সাইকেল আরোহীর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩৩:৫৯

গোবিন্দগঞ্জে সাইকেল আরোহীর প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় রিজান (১৫) নামে এক বাইসাইকেল আরোহীর কিশোরের মৃত্যু হয়েছে। মহাসড়কে পিছন থেকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।  

Ad

১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পৌর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া বাশহা‌টি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রিজান গোবিন্দগঞ্জ পৌর এলাকার মহাব্বাপুর তুলসীপাড়া গ্রামের মৃত সেকেন্দার পোর্দারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার। তিনি বলেন, 'একজন কিশোর সাইকেল আরোহী পান্থপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের উপর সাইকেল চালাচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক পিছনে থেকে সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিনি মারা যান। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করেছে। এ ঘটনায় নিহতের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, 'ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পাকড়তলা নামক স্থানে ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। আমরা ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় এনেছি। ড্রাইভার পালিয়ে যাওয়ায় পরিচয় সনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে'। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us