• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৫৫:২৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

লালপুরে এশিয়ান টিভির সাংবাদিককে হত্যার হুমকি

১০ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:০৬:৪৮

লালপুরে এশিয়ান টিভির সাংবাদিককে হত্যার হুমকি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের নাটোরের লালপুর উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুককে হত্যার হুমকি দিয়েছে প্রাণ-আরএফএল’র বিজলী ক্যাবলস গ্রুপের শো-রুম ম্যানেজার মো. হাবিবুর রহমান। তিনি মাগুরাতে শোরুমে কর্মরত আছেন। এসময় মোবাইল ফোনে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করেন তিনি।

এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে  লালপুর থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক ওমর ফারুককে হুমকিদাতার ভাগিনার ফেসবুক আইডির একটি ভিডিও ওই সাংবাদিক নিজের আইডিতে শেয়ার দেয়ার কারণে তাকে হত্যার হুমকি প্রদান করা হয়।

বিষয়টা নিশ্চিত করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম আহাম্মেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬


Follow Us