• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ৯টি ইট ভাটায় ৪৭ লক্ষ টাকা জরিমানা

৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৫৭:৪২

সিরাজগঞ্জে ৯টি ইট ভাটায় ৪৭ লক্ষ টাকা জরিমানা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাড়াশে  ৯টি  ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও ৩টি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

Ad

৮ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায়  সিরাজগঞ্জ  পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর গফুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ফয়জুন নেসা  ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন ।

Ad
Ad

এ সময় রায়গঞ্জ উপজেলার ৮টি ইট ভাটা ও তাড়াশ উপজেলার ১টি ইট ভাটাসহ মোট ৯টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ৩টি ইট ভাটা ইস্কেবেটর (ভেকু) মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়  উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানা পুলিশ, রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটেলিয়নের সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us