• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৭:২৮ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

বেতাগীতে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

২৯ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:২৬:৩১

বেতাগীতে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বরগুনা জেলার বেতাগী উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

২৯ জানুয়ারি সোমবার উপজেলা প্রশাসনেরর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন।

Ad
Ad

উপজেলা পরিষদ চত্বরে দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির।

Ad

উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার ও বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারে বিজ্ঞান মেলায় ২০টি স্টল দিয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২







Follow Us