• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

২৯ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:০৫:২৮

ভূরুঙ্গামারীতে দিনে দুপুরে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মাদরাসা শিক্ষকের ভাড়া বাসায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বারান্দার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ঘরের তালাবদ্ধ দরজা ভেঙ্গে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল‍্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চোর চক্র।

Ad

২৮ জানুয়ারি রোববার উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে শফিকুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তিনি ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক বলে জানা গেছে।

Ad
Ad

ভুক্তভোগী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, রোববার বেলা ১১টায় আমি বাসা তালা দিয়ে মাদরাসা যাই। আমার স্ত্রী সন্তান গ্রামের বাড়ি থাকায় বাসাটি ফাঁকা ছিলো। মাদরাসা থেকে দুপুর ১টায় বাসায় এসে দেখি বাসার গেটসহ সবকটি রুমের দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা, প্রায় সোয়া এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার, সোলারের একটি বড় ব্যাটারি ও মূল‍্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা সুমন, বাদশা ও মোজাম্মেল হক জানান, ইদানিং এলাকায় চুরির ঘটনা বেড়েছে। থানার প্রাচীর সংলগ্ন বাসায় দিনে দুপুরে এরকম চুরির ঘটনায় আমরা উদ্বিগ্ন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, চুরির বিষয়টি শুনেছি। ভুক্তভোগী ব‍্যক্তিকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us