• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৭:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে প্রাইভেটকার উল্টে তরুণের মৃত্যু

২৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০৮:২৬

সিলেটে প্রাইভেটকার উল্টে তরুণের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে গিয়ে সাহিদ আহমদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত তরুণ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

Ad
Ad

তিনি বলেন, শুক্রবার বিকেলে বৈটিকরস্থ সিএনজি গ্যাস পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নিয়ে ওই তরুণ বের হলে সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশে সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি উল্টে যায়।

তিনি আরও বলেন, এসময় গাড়িতে থাকা সাহিদ আহমদ নামের তরুণ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us