• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:২৯:০৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

হিলিতে চাল মজুদ করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ও চরম হুঁশিয়ারি

২৫ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৫৫:২৭

হিলিতে চাল মজুদ করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ও চরম হুঁশিয়ারি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: অবৈধভাবে ধান ও চালের মজুদের দায়ে দিনাজপুরের হিলিতে একটি সেমি অটো রাইস মিলে ১০ হাজার এবং একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

২৪ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন।

Ad
Ad

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মঈন উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন জানান, উপজেলা সদরে শমসের সেমি অটো রাইচ মিলে অবৈধভাবে ধান মজুদ ও বরাদ্দের চাল সরকারি খাদ্যগুদামে সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স সুমন অ্যান্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে চাল আমদানি করে গুদামে মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, চলমান চালের অস্থির বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। যারা এ ধরণের কাজ ভবিষ্যতে করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us