• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৩:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশু নিহত

২৪ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৩:৪৮

ঝিকরগাছায় ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশু নিহত

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশু মাহিম হোসেন নিহত হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত মাহিম হোসেন মালেশিয়া প্রবাসী আল আমিন হোসেনের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মাহিম রাস্তায় খেলা করছিল। এসময় চাঁপাতলা গ্রামের রবিউল হোসেনের ছেলে বিপুল হোসেনের দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

যশোর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যায় শিশুটি।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us