• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৮:৪৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ওমানে বাংলাদেশি প্রবাসী তরুণের আত্মহত্যা

২১ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৫০:১৬

ওমানে বাংলাদেশি প্রবাসী তরুণের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: ওমানের মাস্কট শহরে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছেন। নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।  

Ad

২১ জানুয়ারি রোববার ভোর রাতের দিকে ওমানের মাস্কট শহরে এ ঘটনা ঘটে।  

Ad
Ad

নিহতের ভগ্নিপতি মো. আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল প্রায় এক বছর আগে ওমানের মাস্কট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করত। সে যাওয়ার সময় দায়-দেনা করে বিদেশে পাড়ি দেয়। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। গত কিছু দিন যাবৎ এ বিষয় তার মধ্যে হতাশা কাজ করত। কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয়নি। গেল ভোর রাতের দিকে ওমানের মাস্কট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।    

বসুরহাটের সগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সে বলেন, শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। এরই মাঝে বিদেশে চলে যায় সে। কিন্তু সেখানে ভালো কিছু করতে পারিনি এবং দায় দেনা চিন্তিত হয়ে এ রকম ঘটনা হয়েছে বলে জানানো হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us