• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভিতে সংবাদ প্রচার: নতুন করে নির্মিত হলো ২ কি.মি. সড়ক

১৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:০৭:৪০

এশিয়ান টিভিতে সংবাদ প্রচার: নতুন করে নির্মিত হলো ২ কি.মি. সড়ক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচারের পরে নতুন করে নির্মিত হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া থেকে গোবিন্দপোটল পর্যন্ত ২ কিলোমিটার সড়ক। মেরামতের পরিবর্তে নতুন রাস্তা নির্মাণ হওয়ায় এশিয়ান টেলিভিশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

Ad

এর আগে, ২৫ আগস্ট এশিয়ান টেলিভিশনে বিকেল ৫ টার দেশ সংবাদে এবিষয়ে সংবাদ প্রচার করা হয়। এরপরেই টনক নড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের। সংবাদ প্রচারের কিছুদিন পরেই ভুলবশত রাস্তা খনন করায় দায়ে জরিমানা দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান।

Ad
Ad

রতনকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, মেরামতের নামে ভালো রাস্তা দুই পাশ থেকে খুঁড়ে মেরামত না করেই রেখে দিয়েছিলো ঠিকাদারী প্রতিষ্ঠান। যার কারণে দেড় বছর যাবৎ ভোগান্তি নিয়ে চলাচল করতে হতো সড়াতৈল, গজারিয়া, খোলাবাড়ি, পোড়াবাড়িসহ ২৫ গ্রামের মানুষের।

তিনি আরও জানান, তবে এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পরপরই নতুন করে রাস্তাটি নির্মাণ করা হয়। এতে স্বস্তি ফিরেছে সর্বস্তরের জনসাধারণের মাঝে। এ জন্য রতনকান্দি ইউনিয়নের পক্ষ থেকে এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us