• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:১৩ (09-May-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

১২ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০১:২৭

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আ. রহমান ফনি শেখ (৫৫) হত্যা মামলার প্রধান আসামি মো. চাঁন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার চাঁন মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিলকালিদহ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

Ad
Ad

১১ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ র‍্যাব–৪–এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।

তিনি জানান, গত ২৯ ডিসেম্বর দৌলতপুর উপজেলার বিলকালিদহ এলাকায় জমির ঘাস কাটাকে কেন্দ্র করে ফনি শেখ ও আসামি চাঁন মিয়া বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চাঁন মিয়া তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই ফনি শেখের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সাহেরা বেগম।

Ad

পরে ১১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর সাভার থানার যাধুরচর এলাকা থেকে চান মিয়াকে গ্রেফতার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জে বিপুল মাদকসহ গ্রেফতার ২
৯ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৩৭





Follow Us