• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:২৫:৫৬

মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বিয়ে বাড়িতে লাইটিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Ad

১০ জানুয়ারি বুধবার সন্ধ্যায়  সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত হৃদয় রঘুরামপুর এলাকার শাহ আলম মোল্লার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, হৃদয় পেশায় ইলেকট্রিশিয়ান। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালঞ্চিপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে লাইটিংয়ের কাজ করতে যায় সে। একতলা বাড়িতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে উপর থেকে নিচে পড়ে যায়। এ সময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






Follow Us