• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিকের হ্যাট্রিক জয়

৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১০:০০

কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিকের হ্যাট্রিক জয়

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে (মহেশখালী-কুতুবদিয়া) তৃতীয়বারের মতো সংসদ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিক।

Ad

৭ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

Ad
Ad

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৯৭ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙ্গর প্রতীকের শরীফ বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৬১২ ভোট।

এ আসনে অন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) আম প্রতীকের মাহাবুবুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের মো. জিয়াউর রহমান, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের মো. ইউনুস ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বি এস পি) একতারা প্রতীকের মো. খায়রুল আমিন।

উল্লেখ্য, কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া উপজেলায় ৩৭টি কেন্দ্রে মোট ভোটার ৯৫ হাজার ৫২৩ জন এবং মহেশখালী উপজেলায় ৮১টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৬০৪ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us