• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিপুল ভোটে জয়ী ব্যারিস্টার সুমন

৮ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৩৩:৫৩

বিপুল ভোটে জয়ী ব্যারিস্টার সুমন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Ad

অংশগ্রহণমূলক, সুশৃংখল ও প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করে স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোটের বিপ্লব ঘটিয়েছেন তিনি।

Ad
Ad

ব্যারিস্টার সুমনের বিজয়ে কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তারা মিছিল, ফুল ছিটানো ও মিষ্টি বিতরণের মাধ্যমে  সর্বমহলে আনন্দ ভাগাভাগি করেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে কৃষক লীগ নেতা ইবনে রফিক মিয়া জানান, ভালোবাসার দামে এ বিজয় কিনে এনেছি। তাই এর মূল্য অনেক বেশি। ব্যারিস্টার সুমন সকল শ্রেণির মানুষের প্রিয় পাত্র, এটা ভোটের মাধ্যমে মানুষ প্রমাণ করে দিল।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us