• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিজয়ী

৭ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩৭:১৪

নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিজয়ী
“ওবায়দুল কাদের (ফাইল ফটো)”

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ।

Ad

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট।

Ad
Ad

ওবায়দুল কাদের ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সাল থেকে তিনি টানা তিনবার এখানে জয় পেয়েছেন।

কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us