• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৬:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিজ কেন্দ্রে প্রথম ভোট দিলেন ব্যারিস্টার সুমন

৭ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৫২:১৯

নিজ কেন্দ্রে প্রথম ভোট দিলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট এবং মাধবপুর উপজেলা) আসনে নিজ কেন্দ্রে প্রথম ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। উপজেলার হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৮টায় প্রথম ভোট প্রদান করেন তিনি।

Ad

এ সময় সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পাশে থাকতে চাই।

Ad
Ad

হবিগঞ্জের ৪টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু  হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন প্রায় ১০ হাজার আইন শৃঙ্খলাবাহীনির সদস্য।

জেলার ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৯৫ হাজার ৫২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৫৫ হাজার ৯০৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ লক্ষ ৩৯ হাজার ৬১৮ জন।

এবারের নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us