• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠি-১ আসনে বাড়ছে ভোটার উপস্থিতি

৭ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৩৭:৫৭

ঝালকাঠি-১ আসনে বাড়ছে ভোটার উপস্থিতি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি-১ (রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা) আসনে রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ ভোটগ্রহণ কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে। তীব্র শীত উপেক্ষা করে  ভোট দেয়ার জন্য ভোটাররা সকাল সকাল ভোটকেন্দ্রে আসছেন। ভোর থেকেই কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Ad

এখন পযর্ন্ত কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিলো বেশি। 

Ad
Ad

এই আসনের উপজেলা দু্ইটি, মোট ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ৯০টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে রাজাপুরে ৫০টি এবং কাঠালিয়ায় ৪০টি কেন্দ্র। ভোটার সংখ্যা ২ লক্ষ ১২ হাজার ৮ জন। এর মধ্যে রাজাপুরের ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৯১৪ জন । কাঠালিয়ায় ভোটার সংখ্যা ৯৪ হাজার ৯৪ জন।

ঝালকাঠি ১ ও ২ আসনে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে  ৭ শত ৯২ জন পুলিশ, ৩০০ শত সেনাবাহিনী, ২০টি মোবাইল কোর্ট টিম , পুলিশের ৩৬টি মোবাইল ও স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে । ১শ’ ১ জন বিজিবি , ৪০ জন র‍্যাব এবং ২৯০০ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে বলেও সূত্র থেকে জানা যায় ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us