• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫০:৫০ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

৯৪ বছর বয়সী মাকে নিয়ে নিজ গ্রামে ভোট দিলেন কৃষিমন্ত্রী

৭ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:০১:১৯

৯৪ বছর বয়সী মাকে নিয়ে নিজ গ্রামে ভোট দিলেন কৃষিমন্ত্রী

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ি উপজেলায় তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সকাল ১০টায় তার ৯৪ বছর বয়সী মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানুসহ পরিবারের অন্যান্যরা সদস্যরা ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেন, এবারের নির্বাচন ইতিহাসে স্থান পাক। শান্তির নির্বাচন হোক। মানুষকে আরও উন্নত জীবনে নেওযার জন্য স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যাশা পূরণ হোক।

পরে কৃষিমন্ত্রী টাঙ্গাইল-১ আসনের মধুপুর-ধনবাড়ি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
২৪ জুন ২০২৬ সকাল ১১:২৫:২৬








Follow Us