• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৬:২৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে সড়ক থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

৬ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:০৯:২০

মেহেরপুরে সড়ক থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর-শালদহ সড়ক থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

৬ জানুয়ারি শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।

রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য সারগিদুল ইসলাম জানান, সকালে পথচারীরা চাঁদপুর ও শালদহ গ্রামের মধ্যেবর্তী সড়কের একটি স্থানে কলাগাছ পড়ে থাকতে দেখে। কাছে গিয়ে দেখা যায়, কলাগাছগুলোর পাশেই ৪টি বোমা সদৃশ বস্তু পড়ে রয়েছে। পরে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।


স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশেই চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শালদহ গ্রামের ভোট কেন্দ্র। ভোটের দিন কেন্দ্রে না যেতে দেয়ার উদ্দেশ্যে কেউ হয়তো আতঙ্ক সৃষ্টির জন্য এসব বস্তু সড়কে রেখে গেছে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃত বোমা কি না সেটি পরীক্ষার পর বলা সম্ভব হবে। তবে কারা এগুলো রেখে গেছে, সেটিও শনাক্ত করার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর
২৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৩৪






বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
বিজয়–তৃষার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
২৪ জুন ২০২৬ বিকাল ০৫:০৯:০৭



Follow Us