• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৮:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকেরগঞ্জে বিদ্যুৎপিষ্ট হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

৩১ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১২:২৯

বাকেরগঞ্জে বিদ্যুৎপিষ্ট হয়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদ মোল্লা (৩৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

Ad

৩০ জানুয়ারি সোমবার সকাল ১১টায় উপজেলার মেউর গ্রামে গাছের ডালপালা কাটতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়।

Ad
Ad

স্থানীয় সুত্রে জানা যায়, বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের মেউর গ্রামের নাদিয়া বেগম সোমবার সকালে গনি মার্কেটের মেইন রাস্তার পাশে তার গাছপালার ডালপালা কাটার জন্য শহিদ মোল্লা নামের একজন বাক প্রতিবন্ধীকে শ্রমিক নিয়োগ দেয়। এসময় আকাশ মনি গাছের পাশের বিদ্যুতের মেইল লাইনের (৩৩ হাজার ভোল্ট) সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে গাছের নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেলে পুলিশে খবর দেয়।

নিহত শহিদ মোল্লার স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। সে গারুড়িয়া ইউনিয়নের মেউর গ্রামের ইউনুস মোল্লার পুত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us