• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৯:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:১৪:২৪

হবিগঞ্জে থানা হাজত থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং থানা হাজত থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়।

Ad

২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

Ad
Ad

নিহত আসামি গোলাম রাব্বানী উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বেঁধে ঝুলছিলেন তিনি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, তার বিরুদ্ধে অন্তত ৭টি চুরির মামলা রয়েছে।  পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে।  

২৭ ডিসেম্বর বুধবার ময়নাতদন্তের জন্য তার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us