• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাট-২ আসনে প্রচারণায় ভিন্ন মাত্রা এনেছেন নৌকার প্রার্থী

২৬ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১০:১৫

জয়পুরহাট-২ আসনে প্রচারণায় ভিন্ন মাত্রা এনেছেন নৌকার প্রার্থী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ‘দয়া করে হামার স্বপনকে নৌকা মার্কাত এ্যাড্যা করে ভোট দ্যান’। এই স্বপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পোস্টারে আঞ্চলিক ভাষায় ব্যবহার করে প্রচারণায় তিনি এনেছেন ভিন্ন মাত্রা।

Ad

এসব লেখা নজর কাড়ছে ভোটারদের। ফলে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তার সমর্থনও বেড়েই চলছে। আঞ্চলিক ভাষা ব্যবহারে সন্তুষ্ট এলাকাবাসী।  

Ad
Ad

জয়পুরহাটের কালাই উপজেলার সমশিরা এলাকার ভোটার আব্দুল বাতেন। তিনি বলেন, ‘ভোট চাওয়ার ভাষার ক্ষেত্রে প্রার্থীদের এরকম বিনয়ী হওয়া উচিত। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার পোস্টারে দয়া ও অনুগ্রহ, শব্দ দু’টি আমার হৃদয় কেড়েছে। যদিও আমি ভোট দিতে এবার কেন্দ্রে যেতাম না, তারপরও এই লেখা দু’টিই আমাকে কেন্দ্রে নিয়ে যাবে।’

এ প্রসঙ্গে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘ভোটের মালিক জনগণ। জনপ্রতিনিধিরা জনগণের দয়ায় নির্বাচিত হন। আমি ২০০৮ সালের প্রথম নির্বাচন থেকেই জনগণের নিকট ভোট প্রার্থনা করছি। জনগণকে সম্মানিত করা এবং বিনয়ের সঙ্গে ভোট প্রার্থনার এই শিষ্ঠাচার সকল জনপ্রতিনিধির মাঝে ছড়িয়ে পড়ুক- এটা আমার প্রত্যাশা। এছাড়াও আমি তৃণমূলে সরাসরি জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি প্রশ্নোত্তর করে আমার জবাবদিহিতা নিশ্চিত করি। সংসদীয় গণতন্ত্রে সরকার সংসদের নিকট দায়বদ্ধ এবং  জনপ্রতিনিধিগণ জনগণের নিকট দায়বদ্ধ।’

উল্লেখ্য, স্বপন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচবারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন এই আসনে। এর আগেও তিনি দুইবার এই আসনে নির্বাচিত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us