• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৫:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

২৪ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৪:০১:৪৪

কাহারোলে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ১০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

Ad

২৩ ডিসেম্বর শনিবার ২নং রসূলপুর ইউনিয়নের খোশালপুর নামক গ্রামে শাহাজানের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক যুবক রসূলপুর ইউনিয়নের সাধুর বাজার খোশালপুর গ্রামের মো. শাহাজানের ছেলে মো. নাজমুল হোসেন (৩৩)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এএসআই রাখিবুল ইসলাম, এএসআই রোকনুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্যরা রাতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে আটক করে।  

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে ওই যুবক নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us