• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জীবনের শেষ ভোট চাইলেন নৌকার প্রার্থী মকবুল

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:০০:২৯

জীবনের শেষ ভোট চাইলেন নৌকার প্রার্থী মকবুল

পাবনা প্রতিনিধি: জীবনের শেষ নির্বাচনে শেষ ভোট চাইলেন পাবনা-৩ আসনের নৌকার প্রার্থী মকবুল হোসেন এমপি।

Ad

২৩ ডিসেম্বর শনিবার বিকেলে পাবনার চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ মাঠে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় নৌকার প্রার্থী মকবুল হোসেন বলেন, আমার জীবনের শেষ নির্বাচন এটা। এর আগে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।

Ad
Ad

উপস্থিত নেতাকর্মীদের কাছে গত ১৫ বছরের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে জীবনের শেষ নির্বাচনে শেষ সুযোগ দাবি করে নৌকায় ভোট চান তিনি।

তিনি বলেন, আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাহলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যেতে পারবো।

চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, চাটমোহর পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির প্রমুখ।

বর্ধিত সভায় এই আসনের তিন উপজেলার (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us