• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

১২ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৫৮:৫৮

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে একটি ধান খেতের নালা থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শ্রীরামপুর এলাকায় একটি ধান খেতের নালায় ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তবে কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।

স্থানীয় চৌকিদার মোহাম্মদ তৈয়ব আলী জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। গত ১৫ দিন ধরে ওই এলাকার রাস্তায় ঘোরাফেরা করতো।

এ বিষয়ে নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us